ফিরে যাচ্ছে সেই বিভীষিকায়
- বেঞ্জিন বেঞ্জয়েট
আজ আমি স্তব্ধিত অবাকিত আশ্চর্যান্বিত ,
কেন জানি আমার হাত হয়ে উঠছে শাণিত ;
মানবের হালচালে মন চায় নাকে দেই ঘুষি ,
তবেই বুঝি আত্মা'টা আমার হতো বড় খুশী ।
মন চায় এক কিলে খুলে ফেলি তার দন্তসব ,
মিটে ফেলি আজন্মের কলহ আর কলরব ।
আজকে মানুষগুলো বড় বিভীষিকার শকুন ,
জানে না তারা নুন খেয়ে করিতে তার গুন ।
সহসায় ভুলে যায় কৃতজ্ঞের সংজ্ঞা নীরবে ,
ভালো করিলে মন্দ গেয়ে যায় সরবে সরবে ।
উপকার করলে সহসায় অস্বীকার করে বসে ,
চুকে যায় প্রেম দেনা পাওনা সম্পর্কের ধ্বসে ।
মানুষগুলো চক্রাকারে হয়ে যাচ্ছে সেই বানর ,
ডারউইন তোমার ধারণা মনে কাটিল আঁচড় ।
আজ বড় দুঃখে মেনে নিতে হল বিবর্তনবাদ ,
যদিও তোমার মতবাদের সনে ছিল সংঘাত ।
আজীবন ছিলেম তোমার মতবাদের বিরোধী ,
আজ বড় দুঃখে মেনে নিতে হল তাহা সাধি ।
তোমার সুপ্রসারী চেতনাকে জানাই সাধুবাদ ,
মানুষের আখলাক ছিল বানরের ফিতরাত ।
অন্তিম যামানায় ফিরে যাচ্ছে সেই ফিতরাতে ,
ফিরে যাচ্ছে বিষাক্ত ছোবল আর সেই বিষদাঁতে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।