ভুল ষ্টেশন
- বেঞ্জিন বেঞ্জয়েট
মোল্লা পুকুরে সারিয়া স্নান এলোমেলো কেশে
উদোম গায়ে উঠোনে হাজির রাখালিয়া বেশে ।
এসেই হেরি অচেনা মেহমান হইলাম চকিত ,
বয়সের ভারে তাঁর পাঁজর হালানো শ্মশ্রুমণ্ডিত ।
আমারে হেরিয়া বিস্ময়ে তাকায় আঁখিতে পুলক ,
কাছে এসে মোর আঙুলে ভাঁজায় চুলের অলক ।
কিবা বলি তাঁরে চিনিনা যাহারে মিটিমিটি হাসি ,
চাহেনা মন থাকি তাঁর কাছে লাগে যেন গলে ফাঁসী ।
বাঁচাইলো মায়ে প্রাণ কহিল ব্যাটা আয় নারে ঘরে ,
দৌড়ে ঘরে গিয়ে পাই স্বস্তি মা'কে ধরিলাম জড়ে ।
অতঃপর ...
বাড়ি ফিরে গেলেন তিন দিন তিন রাত পর ।
যাইবার কালে বুকে টেনে নিয়ে চুমু দিলেন গালে ,
বলে গেলেন যাই যেন গরীবের ঘরে সময় পেলে ।
আরও বলে গেলেন সোজা শান্তাহার টু তাম্বুলনগর ,
দেখিবে সেথা ষ্টেশনজোরা রহিয়াছে বড় পাইকড় ।
সাথেই লাগানো আমাদের গাঁও নাম মোল্লা বাড়ি ,
ষ্টেশন থেকে বলিলেই লোকে চিনে দিবে তাড়াতাড়ি ।
বেখেয়ালে আনমনে রাখিলাম স্মরণে পাইকড়তলি ,
একদিন সেই ভুলে ভুলের খেসারৎ দিয়েছি গলিগলি ।
ম্যাট্রিক পরীক্ষা শেষে অবসরে বেরুলেম ভ্রমণে ,
পাইকড়তলি মোল্লা বাড়ি রহিয়াছে নিখুঁত স্মরণে ।
জানা ছিলনা পাইকড়তলি নামে আছে ভিন'ষ্টেশন ,
পাইকড়তলি নেমে করি আমি মোল্লার অন্বেষণ ।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে যদি না মিলে কোন ঠিকানা ,
চোখ থাকতেও হতে হয় জানি জনমের কানা ।
নয়নে ভাসিবে জানি বারি রাশি রাশি ... ,
ভুল ভাবে প্রেমে জড়ালে অন্ধ হয়ে যাবে ভালবাসাবাসি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।