গাঁয়ের সুখ
- বেঞ্জিন বেঞ্জয়েট

জন্ম আমার মাটির ঘরে মাটির চৌকির 'পরে ,
তফনঝোলা গামছাঝোলা নোংরা বালুচরে ।
নোংরা ভাষার ডামাডোলে নোংরা উঠোনোতে ,
নিত্য আমার ভেসে যাওয়া গরুর গোবরস্রোতে ।
ক্ষণিক লগণ পার হয়ে গেলে দীর্ঘশ্বাস ছাড়ি ,
বড় হলে গাঁ'টা ছেড়ে শহর পানে দিবো পাড়ি ।
ঘৃণার বায়ে বড় হলে আশার নায়ে পদ ফেলি ,
তেনাজড়া গাঁ'টা ছেড়ে শহরেতে নয়ন মেলি ।

ভাবনা মনের মিথ্যা হলো শহরেতে পদ ফেলে
শহরবাসীর আত্মাগুলো পচনালয়ে থাকে মেলে ।
দালানগুলো ইট সিমেন্টের পথগুলোতে বস্তিবাসী ,
যানের কালো ধোঁয়া খেয়ে মুখে দেখি মলিন হাসি ।
লিফটে নেমে ফেলতে আসে বর্জ্য ভাতের থলে ,
বস্তিবাসী কাকের সনে খায় সে তাহা দলে মলে ।

ছেলেবেলার ভাবনা সকল ভুলে ভরা ছিল ,
নগরবাসী হীন মনা যে তাহাই পরিচয় দিলো ।
থাকুক গাঁ গোবরচাপা থাকে সবার উদর ভরা ,
থাকলে গাঁয়ে হয়না মনে ক্ষুধার্ত এই বসুন্ধরা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026