তারান্নুম
- বেঞ্জিন বেঞ্জয়েট
মন আর নেই আগের মতো ,
বুঝিতে পারোনি যখন ভালোবাসি কত ;
বেঁচে আছে স্মৃতি, মরে গেছে বনের আমলকী ,
আজ কেন জানি তোমায় খুব মনে পড়ে গো সখি ।
সেইদিন সেই স্মৃতি হয়ে গেছে স্থিতি ,
জানি তুমি ভুলে গেছ হৃদয়ের সেই প্রীতি ;
দু'জনের ব্যাকুলতায় পড়শির অবিরাম বকাবকি ,
আজ কেন জানি তোমায় খুব মনে পড়ে গো সখি ।
স্কুলের রুটিন'টা দিয়ে কত ফাঁকি ,
নিমতলির শ্যামলে নিয়েছি তোমাকে ডাকি ;
কৌড়ির ছলে চুমুটা কপোলে দিলে উঠিতে চকি ,
আজ কেন জানি তোমায় খুব মনে পড়ে গো সখি ।
তোমাকে না জানিয়ে আমার খোঁজাখুঁজি ,
গোপনেতে লাল জবা বাঁধাকেশে দিলে গুঁজি ;
হার মানা বনের পরীরা সকলে দিতো সদা উঁকি ,
আজ কেন জানি তোমায় খুব মনে পড়ে গো সখি ।
আজ মনেতে আর নেই অনুপম ,
তুমি বিনে ওগো তুমি বিনে তারান্নুম ;
জাগে মনে সাধ ফিরি আনি শৈশব সাধ্য আছে কি ?
আজ কেন জানি তোমায় খুব মনে পড়ে গো সখি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।