মাকাল রাজ্যে
- বেঞ্জিন বেঞ্জয়েট
মাকাল রাজ্যে আকাল সূরের
কাছের মানুষ হয়ে যায় দূরের
... ... ... ... তবুও পথ খুঁজি বসি পথের ধারে ,
হুতোমের দখলে শোকের মাতম
শত্রু হয়ে যায় হৃদয়ের প্রিয়তম
... ... ... ... স্মরণে ভুলে যায় বন্ধন একেবারে ।
যে পথ খুঁজি হৃদয়-আঁখি বুজি
ভৌতিকতায় মিশে সোজাসুজি
... ... ... ... রুদ্ধ হৃদয়-দ্বার ওভার সিদ্ধ মগজ ,
চলার পথটি যে বড় আঁকাবাঁকা
কথার পিয়ালায় বিষ যেন মাখা
... ... ... ... রক্তের প্রতি রক্তের নাই যে গরজ ।
মানুষ মিশেছে শ্বাপদের দলে
শ্বাপদ সেজেই কথা সে বলে
... ... ... ... তাহার বিষে হৃদ ধড় জারেজার ,
গাধা গুলো দখল করেছে আসন
কুত্তারা দিয়ে যায় অনর্গল ভাষণ
... ... ... ...অরাজকতায় জলাতঙ্ক অবতার ।
গিরিগিটী করে যায় শোকের মিছিল
শ্বাপদের পদে পিষ্টে মরে তিল তিল
... ... ... ... মশার মশাল নিভে যায় থুথু দ্বারা ,
মুক্ত বিহঙ্গ বন্দী ফন্দীর গ্যাঁড়াকলে
জীবন আঁটকায় শকুনের পদতলে
... ... ... ... কানামাছিগুলো সবাই যেন সর্বহারা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।