গাধার গন্তব্য
- বেঞ্জিন বেঞ্জয়েট

বাড়ি হতে দু'কিলো পথ হিন্দুবাঘার মেলা ...
সেই মেলাতে চলছে ধুমে সার্কাস নাগরদোলা ।
আমার প্রিয় সার্কাস খেলা দেখি তাহা হররোজ ,
সবার প্রিয় গাধা আমার নিত্য করি তার খোঁজ ।
হঠাত দেখি গাধা নেই অন্য সবই আছে বেঁচে ,
খবর নিয়ে জানি শেষে বনের গাধা বনে গেছে ।
শূন্যতে অনুভূতি সার্কাস দেখার আয়েশ মজা ,
বনের মাঝে করলেম শুরু গাধা'টাকেই খোঁজা ।
গাধা দেখি ভালোই আছে অন্য গাধার সাথে ,
যৌবন জ্বালায় ছটফট করে নীদ আসেনা রাতে ।
কয়েকটা দিন পার হতেই থাকলো না ঠিক মন ,
সব গাধাকে ডেকে করল এক সভার আয়োজন ।
সভার মাঝে বলল সে সার্কাসেতে ফিরে যাবে ,
বনেতে থাকলে সে আমড়া কাঠের ঢেঁকি পাবে ।
নেতা গাধা বলল হেসে একি বলছ গাধা ভায়া ,
সার্কাসে থাকলে সবার থাকেনা তো হায়াকায়া ।
নাইবা থাকলো হায়াকায়া তবু পাই অনেক স্বাদ ,
এইখানে থাকলে আমার জীবনটা যে হবে বাদ ।
নেতা গাধা হতভম্ব জানতে চায় সে বিস্তারিত ,
সার্কাসে থাকলে নাকি বিয়ের আশা অবধারিত ।
সার্কাসের নারী সকল দেখায় খেলা দড়িতে চড়ে ,
জোঁকার সকল বলতো তাদের যদি যাওগো পড়ে ;
আমার সনে দিবে তাদের শাদী মোবারক ,
শুনেই পেতেম শান্তি থোড়া বিলাতেম তোবারক ।
গাধার কাছে গাধার বোঝ ধরার যেথা'ই যাই ,
আমার দেশে এমনই একজন নেতা দেখতে পাই ।
গাধার মতো চলাফেরা বুদ্ধি জ্ঞান হীন ,
ঠেলা পেলে তালগাছে চড়ে বাজায় রঙিন বীণ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026