আবীর মাখিল নেত্রে
- বেঞ্জিন বেঞ্জয়েট

ঘটে যায় ঘটনা ঘটন ... পরিস্থিতিতে পরিবর্তন
... ... বাস্তবতার হয়ে মুখোমুখি ... ...
সহোদর ভ্রাতা যুগল ... লালন একই ভূগোল
... ... নিয়তির দ্বারা সুখীদুখী ।

জেগেছে শখ বাবার ... কামাবে বিদেশী ডলার
... ... ছেলেদ্বয় তার সাবালক অঢেল...
একে একে অবশেষে ...পাঠিয়ে দিল পরদেশে
... ... বাবা ঘরে গোঁফে মারে তেল ।

ছেলে গিয়েছে বিদেশ ...ধনের কি আর হবে শেষ
... ... ডলারের স্বপ্নে হাত কচলায় ... ...
পথ ধরে কেউ গেলে ...চায়'না আর আঁখি মেলে
... ... জমেছে দেমাগ তাচ্ছিল্যতায় ।

কোন চাঁদাবাজির খবর পেল... সবার বেশি দিলো
... ... লোকেরে দেখালো সে একজনা ... ...
বছর এক গেলো ...ঘরে এক ছেলের চিঠি এলো
... ... বাবা তুমি আমার আশা করো না ।

বছর পাঁচেক গেলো ...আরেক ছেলের চিঠি এলো
... ... বাবা তোমার বধূ নাতি সুখে আছে ... ...
যখনই এই খবর পেলো ...নয়ন উল্টায়ে গেলো
... ... শরমে মুখ ঢাকে সবার কাছে ।

হারালো ছেলে 'বিদেশী' নামে... হারালো ধরাধামে
... ... যাহা কিছু ছিল সংসারে বাঁকি ... ...
বাবার অস্ফুট রোনাজারি ...অশ্রু নামে সারি সারি
... ... স্বর্গের পন্য মর্তে ধূলায় মাখামাখি ।

অন্ধকার দেখে চতুর্দিক ... না পারে মাঙ্গিতে ভিখ
... ... না পারে কর্ম কর্মক্ষেত্রে ... ...
ভবিষ্যতের আশা নিয়ে ... বর্তমান জলাঞ্জলি দিয়ে
... ... জনমের আবীর মাখিলো নেত্রে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026