সচল প্রেমের কাব্য
- বেঞ্জিন বেঞ্জয়েট

যে প্রেমে অন্তর তোমার হলো না শীতল ,
সে প্রেম তোমায় ভাসাবে অকালে অতল ।
জানিও সে প্রেম তোমার কভু নাহি ছিল ,
চকিত আসিয়া যে প্রেম তড়িৎ মন নিলো ।

দিলো সে ক্ষণিকে আসি, আশা অতুল ,
জানিতে দিলো না সে, ছিল কোথা ভুল ।
রস রসে নয়া যুগল'বৃন্ত করিল সরস ,
নির্ভুলে ছিল যে তাহা হেমাঙ্গিনীর পরশ ।

আষাঢ়ে বাদল থাকে , নয়া যৌবন এলে ,
বুকেতে জড়ায়ে নিলে , যাহা কিছু পেলে ।
প্রেম পাগল নয়া মন চলিল হেসে খেলে ,
অসাড়ে আকুল হয়ে, দিলে প্রেম ঢেলে ।

ক্ষণিক লগণে হেরি তাহা, মলিনের পথে ,
চলিছে আনমনে তাহা, চড়ি উদ্ভুট রথে ।
বুঝিয়া উঠিতে তাহা , যায় ক্ষয়ে ক্ষয়ে ,
ভুল্কি লাগায় আঁখে আলেয়ার আলো হয়ে ।

ভরাযৌবন হৃদে , দিলে তায় আবেগ ঢালি ,
তারুণ্যের চঞ্চল-ছালা করিলে তড়া খালি ।
যত হাসি আনন্দ, ছিল ঐ মনে বাঁধা ,
অকালে হারায়ে সব, দেখো আজি ধাঁধাঁ ।

তায় বলি প্রেম নয় হাটের মোয়া মুড়ি ,
নগদে কিনিয়া তাহা , ভরালে এই ভুঁড়ি ।
মনের আদানে তাহা, মনে হয় শিথিল ,
লগ্ন বাড়িলে তাহা, হয় আরও জটিল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026