জীবন যখন ছন্দহীন
- বেঞ্জিন বেঞ্জয়েট
আজ আর মনে আসে না , কাব্য গীতির ছন্দ ,
কাব্যের সাথে মনের আমার চলিছে ভীষণ দ্বন্দ্ব ।
মন আর নেই কাব্যে, মন খোঁজে হতে বিত্তশালী ,
মন-ঝুড়িটা কাব্য গীত ছাড়া, পড়ে থাকে খালি ।
টাকা পয়সা ধন দৌলত সবকিছু চায় মন অত্র ,
মনের অন্দরে ভাসে শুধু টাকা, দেখিলে বৃক্ষপত্র ।
পত্র সকল টাকা যদি হতো, দাঁড়ালে ঐ বৃক্ষতলে ,
মন-মন্দিরে ধরার সুখ নিমিষেই আসিতো চলে ।
অতঃপর ...
সুন্দরী রমণী নজরে পড়িলে মনেতে চলে বাসর ।
বিলাসী আসন অধিষ্ঠিত, আজকে আমার মনে ,
সুন্দরী রমণীরে কিনিতে চায় , সাত রাজার ধনে ।
মন চায় বাঁধিতে স্বর্ণ দিয়ে রাজমন্দির রাজপ্রাসাদ ,
বাঁচিতে চায় এই মন কিয়ামতের সেই সন'নাগাদ ।
তারপরও এই মন ধ্বংস স্মরণে কাঁদে জারে জারে ,
চায় এই মন কিয়ামতের ওভার ডেট'টা যেন বাড়ে ।
হায় প্রভু ! কি দিয়ে তুমি সৃজন করিলে এই মন ?
যত পাইল তত চাইলো... সারা'টা জীবন ।
পাওয়া হলে তবে, মন যে কভু সুখী নাহি হলো ...,
সুখের পেছনে ছুটিয়া ছুটিয়া জীবন খানা দিলো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।