ঘূর্ণিঝড়
- উত্তম চক্রবর্তী
তোমাদের সাজানো অবনি
কেউ ভাঙ্গতে চাই না,
প্রাণহানি ধ্বংসযজ্ঞ হোক
এটাও কারো কাম্য না।
অসময়ে রণমূর্তি বেশে
চলি নিরুপায় হয়ে,
সবকিছু লণ্ডভণ্ড করে
আমি আবিষ্ট নির্ভয়ে।
তোমাদের অত্যাচারে নিঃস্ব
বেশ অতিষ্ঠ আমিও,
আমাকে রক্ষায় তোমাদের
কিছু বিধেয় জানিও।
প্রীতি যদি থাকে পৃথিবীতে
তবে ঐ ভাগে রাখিও,
প্রতিশোধে কোপ প্রতিদানে
শোধ এটাও মানিও।
তাং- ১৪/১০/১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।