চরম হাভাতে
- বেঞ্জিন বেঞ্জয়েট

আমি মাইকেল হতে চাই না
চাইনা রবি কিম্বা নজরুল হতে ,
আমি যেন কারো স্পর্শ পাইনা
আমি চলতে চাই আমার মতে ।

আমি ফররুখ হতে চাইনা
চাইনা জসীম কিম্বা সুকান্ত হতে ,
আমি যেন আমা হতে হারাইনা
আমি চলতে চাই আমার ব্রতে ।

আমি বুজুর্গ কবি হতে চাইনা
হতে চাই আমি হুজুগের কবি ,
আমি যেন কারো খাওয়া খাই'না
আমি হতে চাই জীবন্ত এক ছবি ।

আমি লিখে যাবো ন্যায় পবিত্র
অন্যায় করে যারা এতদুর এলো ,
শিয়াল, শকুন, কুকুরের চরিত্র
মায়ের রক্ত যারা চুষে চুষে খেলো ।

আমি লিখে যাবো জোঁকের কথা
লিখে যাবো গণ্ডারের জীবন চরিত ,
কাকের চিৎকার, সর্পের নীরবতা
ব্যাঙের কেমনে উদর মোটা স্ফীত ।

আমার সম্মানিত কবিগণ যাহারা
তাঁরা দেখেন'নি মা যে নদী হারা ,
তাঁরা দেখেন'নি খুন গুমে সর্বহারা
তাঁরা দেখেন'নি মায়ের পাগলপাড়া ।

তাঁরা লিখেছেন জলের তরঙ্গ নিয়ে
জেলে মাঝির গলাফাটা সুখের গীত ,
লিখেছেন নন্দন দুগ্ধে আমসত্ত্ব দিয়ে
উপন্যাসের পাতা করেছেন সু-প্রীত ।

তারা লিখেছেন শ্যামল ছায়া'শীতল
লিখেছেন ধর্মের মর্মতা হৃদয়ঙ্গম ,
আজ সব ডিজিটাল, রাণার বিকল
নস্যাৎ সব দ্বীন প্রচার উদ্যম ।

শুনুন কবিগণ বলি সব অভিযোগ
আর নেই নদীর জল, মাঝি জেলে ,
শ্যামল-শীতলতা সব হয়েছে বিয়োগ ,
থাকে সদা প্রকৃতিতে আগুণ জ্বেলে ।

আর নেই কারো কাঁধে কাঁধে প্রেম
মরে এখন সবাই অভাবে বস্ত্র ভাতে ...,
ঝোলেনা মায়ের নাকে কানে হেম
আজ সবাই চরম হাভাতে ...;
চরম হাভাতে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026