ব্রেকিং নিউজ
- বেঞ্জিন বেঞ্জয়েট
ব্রেকিং নিউজ ... জল-স্থল ফিউজ ,
আকাশেতে বিমান উড়ে ...,
হীন অবকাশ ... ঝরে পড়ছে লাশ ,
বাতাসের ত্রি-পথ ধরে ।
আইনের ধারাপাত -- দলীয় হাত
রিভলভর দলীয় হাতে ...,
হলে বিরোধীদল -- হয় সে কতল ,
প্রতি নিয়ত দিনে রাতে ।
আজব লাগে -- অন্তর ফাটে রাগে ,
দলীয় না হলেও হায় ,
সাধারণ জনগণ ...নিরপেক্ষ ধারণ ,
তবু সে রক্ষা নাহি পায় ।
দলীয় না হলেই -- বিরোধী বলেই ,
পেটে তার ছুরিকা চালায়,
জীবন'টা গেলে --শীতলক্ষ্যায় ফেলে
সাচ্ছন্দে খুনিরা পালায় ।
এটাই স্বাধীনতা-- গণতন্ত্রের কথা ,
তবু খুনিরা মাণিক-রতন ,
মায়ের সর্বনাশ -- ঘরে ঘরে লাশ ,
মইজবরের স্বপন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।