ধুম পড়েছে
- বেঞ্জিন বেঞ্জয়েট
ধুম পড়েছে গুম - গুমের
গুমোট রাজ্য জনপদ ,
চলছে মানুষ পথ-ভ্রমের
উলঙ্গ আজ রাজার শপথ ।
রাজার হাসি প্রজার শোক
গুমরে কাঁদে বুকটি ভয়ে ,
হারাচ্ছে যত দেশের লোক
ফিরছে সবাই লাশ হয়ে ।
এই তো মোদের স্বাধীনতা
স্বাধীন ভাবে চলতে মানা ,
অধিকারে পরাধীনতা
চাইলে স্বাধীন আসে হানা ।
এই তো মোদের গণতন্ত্র
গণ সকলে আতঙ্কিত ,
না পাইলে দলীয় মন্ত্র
জীবন তার বড় শঙ্কিত ।
ঘৃণাভরে ছেপ দিলাম
বঙ্গ মাতার স্বাধীনতায় ,
শমন সকল উঠে নিলাম
বসত নিলাম বুনো লতায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।