গরীব দায়ে ধনীর পায়
- বেঞ্জিন বেঞ্জয়েট

নাম তার সুবিত্রা বাড়ি কেশবাগে ,
সৎমা হইলো কাল ,
হইলো ঘরে জঞ্জাল ,
বিধুর লাগে
হইলো সে ঘর ছাড়া ছন্ন বৈরাগে ।

শ্যামলে ঢাকা মুক্তো গাঁ বিষণ্ণে ছাড়ি ,
নীর মিশালো ধূলায় ,
বিপন্নতা নিরালায় ,
সুখের আড়ি ...
হায়! নারীর বড় দুশমন নারী ।

শহুরে জমিদার বড় কুড়ো বটে ,
কর্মতে ডর সঙ্কট ,
আপনার কর্ম জট ,
বিপত্তি ঘটে ...
খুঁজিতে কর্মজন ওঠে ছটফটে ।

সুবিত্রাকে নিলো সে ঘরে কর্ম তরে ,
সুবিত্রা সে কার্যরত ,
কাজ তার অনুব্রত ,
সাধনা করে ...
গরীবেরা বেমানান ধনীর ঘরে ।

যতনে সচেতনে সে কাজ করিলে ,
পেলো না মন ধনীর ,
যেন পুতুল ননীর ,
নাচায় তালে...
সময়ে অসময়ে মারে তিলে তিলে ।

শ্রমিকের মান যে বাড়িল না হায়ে ,
যুগান্তরে থাকে ঘৃণ্য ,
থাকিল বড় নগণ্য ,
গরীব দায়ে...
তাদের স্থান মিললো ধনীর পায়ে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026