রীতি ভঙ্গ
- বেঞ্জিন বেঞ্জয়েট
আপনার মতো করে আপনার চিন্তা, অন্য কেহ করেনা ,
আপনার চিন্তা আপনার স্বার্থ ছাড়া অন্য কোথা নড়েনা ।
আপনি যে বড়ই স্বার্থপর ,
কথা রাখো পেটের ভিতর ।
মুখে শুধু শুনি সাধুবাবার দরবেশি গীত-সুর ফতুয়াবাজ ,
উপরে তেলেসমাতি অন্দরে মতিভ্রষ্টের লাল কারুকাজ ।
জগত'রহস্য অন্দরে তোমার ,
বাহ্যিকে ভীমরতির কারবার ।
অন্তরে ছিল না তোমার শুচি প্রেমের উচ্চাঙ্গ ধ্বনি সু-রব ,
শুধুই দেখেছি নিভৃতে তোমার স্বার্থ হাসিলের কু-ভৈরব ।
দেখেছি প্রেমের অভিনয় ,
দেখেছি অভ্যন্তরে রক্তক্ষয় ।
স্বার্থের লুকোচুরি খেলায় মন যদি তোমার পুলকে থাকে ,
আমি তোমার পুলকে পুলকিত হয়ে নথ ঝুলাবো নাকে ।
তবু চাহিব তোমার জয় ,
আমার না'হয় হবে পরাজয় ।
জানি পরাজয়ে ডরেনা বীর, ত্যাগের মহিমা জগৎজোড়া ,
যারা জানলো না এই ত্যাগ, জানি তারা জগতের খোঁড়া ।
জানি নিবে'না খোঁড়ার বদনাম,
ভাব দর্শনে বাড়ায়েছ যে দাম ।
তোমার ভাবের নীল নকশায় মম রক্ত কি দেখিতে পাও ?
জানি পাবে না , অন্তরে তোমার চিরাচরিত স্বার্থপর ঘাও ।
কিছুই বলিব না আজ ,
সেজে থাকো নেওয়াজ ।
মেনে চলো কালের রীতি রেওয়াজ, ললাটে ভাসুক জয়ভেরী ,
আমি'ই না হয় পায়ে লাগাব রীতি ভঙ্গের অযৌক্তিক বেড়ী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।