প্রসঙ্গ নিমাই
- বেঞ্জিন বেঞ্জয়েট

নিমতলি গ্রাম , নিত্য চলে সেথা জীবন সংগ্রাম,
নিমাই বড়ই দুখী একজন ............ ,
জমিদার জুড়ে দিলো দাবী , কিনতে দুধাল'গাভী ,
বেঁচে রবে সেজে সুখাঞ্জন ।

ঘর'টা দু'কাঠা জমি, নিমাইয়ের কদর গেলো কমি ,
বিকানোর সিদ্ধান্ত করলো স্থির ......... ,
জমিটুক বিকে দিয়ে , থাকবে নিমাই গাভী নিয়ে ,
এ আশায় হয়েছে সে অস্থির ।

রাতখানা দিলে পাড়ি, বিহানে যাবে জমিদার বাড়ি,
নিয়ে তার জমির দলিল............... ,
জমিদার ভূপেন নারায়ন, খুলে থাকে দোর-বাতায়ন,
জমি পেলেই ঝরায় খোশসলীল ।

শুধু নয় জমির প্রতি টান, সবকিছুই করে সন্ধান ,
যদি পায় হাতের নাগালে ............... ,
যত দূর যেভাবে পারে , বুদ্ধির মারপ্যাঁচে সে মারে ,
প্রয়োজনে চুমু খায় গালে কপালে ।

ঘরভিটে ছাড়ি, ভোর হতেই নিমাই গেলো তাঁর বাড়ি,
জমিদার বলি দিলো এক ডাক ...............,
ডাক শুনি জমিদার , বেহুঁশ প্রায় তোষক ছাড়'বার ,
লক্ষণেই বুঝবে সবে যক্ষের কাক ।

নিমাইয়ের সবকিছু জেনে, দলিল'টা নিলো সে টেনে,
টাকা'টা জলদী দিলো গুনে ............ ,
জানতে পারেনি নিমাই, সোনার বিনে কিনছে ছাই ,
ঢাকছে নিজেকে অশ্রু-খুনে ।

কিনে নিলো দুধাল'গাভী , আগে পিছে কিছু না ভাবি,
জমিদার দখল করলো ভিটে ,
নিজের থাকার নাই তার স্থান , ফিরে এলো হুঁশ জ্ঞান ,
নিরুপায়ে তন্দ্রাচ্ছন্ন গাভীর পিঠে ।

গাভী নিয়ে পড়েছে গাভী'পাকে, দোষ'টা দিবো কাকে ?
নিমাই তথা সমাজটা বড় ঘেলুছাড়া ,
যারা জমিদার বড়লোক , সেজে থাকে মইষা জোঁক ,
যুগে যুগে সমাজ'টা থাকে সর্বহারা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026