ওগো মাধবীর ফুল
- সুদীপ তন্তুবায় নীল
তুলতে গেলাম মাধবীর বাগে ফুল,
গিয়েই দেখি যে সুনসান মরুভূমি !
হারিয়ে গেল জীবনের দুটি কূল,
বোঝোনি মাধবী কতটা ছিলে যে দামী !
জানো নাকো তুমি আমি অলিরুপী নীল,
আমিই গেতাম গুনগুন সুরে গান,
আমি তো তোমারই চেনা সে শঙ্খচিল
যে ভাঙতো তোমার টুকরো অভিমান ।
শুনতে কী পাও ওগো মাধবীর ফুল,
হয়তো আজকে হয়ে গেছি বড়ো পর !
বুঝিনি আজও কী ছিল আমার ভুল,
নীরবে যে কাঁদে অবুঝ এই অন্তর ।
হয়তো ফিরবে কত দিন রাত পরে
সেদিন পাবে না, হারাব তোমার তরে !
রচনা : ১১/০৬/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।