সুখস্বপ্ন
- উত্তম চক্রবর্তী

অসারতা লাগে জীবনের মানে!
ছন্দ হারিয়ে ফেলে কোন এক অজানায়,
হয়তো আসক্তি বা উদবেগে...

বলো জীবনে কি আর থাকে- যদি চিত্ত ভাঙে!
তবুও বাঁচার সুখস্বপ্নে আত্মহারা!
ভালোবাসা বাঁচে ভাবাবেগে...

সময়ের বিবর্তন- খুঁজে চলে বিগতকে,
দহনের দুঃখ ভুলে যায় একসময় মনও!
ভাবে এইতো জীবন...

তাং - ০১/১২/১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।