হাসু গেল শ্বশুর বাড়ি
- সুদীপ তন্তুবায় নীল
হাসু গেল শ্বশুর বাড়ি
রেলগাড়িতে চড়ে,
আনতে হবে বউমনিকে
এবার নিজের ঘরে ।
ঘরেতে নেই টুকটুকি বউ
কেও ডাকে না খেতে,
জড়িয়ে তারে না ধরলে
ঘুম আসে না রাতে ।
নিয়েছে হাসু আস্ত পোঁটলা
একটা মিষ্টি হাঁড়ি,
নইলে লোকে বলবে না তো-
যাচ্ছে শ্বশুরবাড়ি !
এমন ভাবে যাচ্ছে হাসু
সাহেবি টুপি পরে,
দেখেই তারে রাস্তার লোক
সরে পাঁচ হাত দূরে ।
সান গ্লাসটা পরেছে হাসু
লাগছে হীরো হীরো,
বউয়ের একটা শাড়ী কিনেই
হয়েছে পকেট জীরো ।
পৌঁছে গিয়ে শ্বশুরবাড়ি
হাতটি বউয়ের ধরে,
আজই ফিরে যেতে হবে
তোমার শ্বশুর ঘরে ।
শাশুড়ি বলে-কীসের তাড়া ?
এই তো এলে সবে,
এইবেলাটা থেকেই না হয়
বিকেলে ফিরে যাবে ।
শুনেই হাসু জুড়ে চিৎকার
রাগে গরগর করে,
এ যে অপমান!ঘোর অপমান!
-ফিরে চল হাসু ঘরে ।
চিৎকার করে সারা রাস্তায়
ফিরে আসে হাসু ঘরে,
আসছে না ঘুম বউকে ছাড়া
এই রাত্রির পরে ।
সকালে উঠেই ভাবে আবার
যাবে শ্বশুর বাড়ি,
এবার হয়তো খেতেও পারে
বউয়ের ঝাঁটা বারি ।
-(21/03/2013)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।