হাসুর কান্না
- সুদীপ তন্তুবায় নীল

হাসু এবার নেবেই পুজোয়
নতুন জামা জুতো,
তলের গেঞ্জি হবে এবার
টেরিকটের সুতো ।

রোজগার নেই করেছে বিয়ে
বৌয়ের গুঁতো খায়,
এবার রাগের ভান করে সে
শ্বশুরের কাছে যায় ।

মুরোদ তো নেই বৌ ছেলেকে
কিনে দেবার কিছু,
তাই তো এবার নিয়েছে হাসু
প্রিয় শ্বশুরের পিছু ।

টাকা চাইতেই হাসুর শ্বশুর
দিল একশ টাকা,
বৌয়ের একটা ব্লাউজ কিনতেই
পকেই হল ফাঁকা ।

ব্লাউজ হাতে রাত দশটায়
হাসু এল বাড়ি,
ভাবল হাসু ভাল হত
কিনত যদি শাড়ি ।

সকালে এবার খেতে হবে
বৌয়ের হাতের গুঁতো,
কিংবা আবার নতুন করে
ঝাঁটা কিংবা জুতো ।

বিয়ের সময় পাওয়া সেই
ধুতি জামা পরে,
হাসু এবার দেখবে পুজো
বৌয়ের হাতটি ধরে ।

চোখে ঘুম নামে স্বপ্নেতে দেখে
- হিরে-চুনি-পান্না,
সকালে বৌয়ের রাঙা চোখ দেখে
হাসুর প্রভাতী কান্না ।

(মজার কবিতা)
-(17/10/2012)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।