বিয়ে পাগলা হাসু
- সুদীপ তন্তুবায় নীল

হাসুর একদিন শখ চাপল
করবে সে যে বিয়ে,
পন নেবে না বরং দেবে
তবু তার চাই মেয়ে ।

ঘটকবাবা আনল খবর
পাত্রী খুব ভালো,
পাত্রী আগেই মা হয়েছে
তবে একটু কালো ।

হাসু বলে ঠিকই আছে
মন্দ কিছু না,
ওরে শশুর কত চাস
টাকা নিয়ে যা ।

মেয়ের বাবা বড়ই খুশি
নগদ টাকা পেয়ে,
হাসু ঘরে নিয়ে আসবে
বদ্যিপুরের মেয়ে ।

বিয়ের রাতেই বউ নিয়ে
হাসু এল বাড়ি,
সঙ্গে এল ছেলে মেয়ে
এক্কেবারে ফ্রি ।

♥.¸¸.♣.¸¸. *♥*.¸¸.♣.¸¸.♥
( 09/02/2012 )
(funny poem)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।