জন্মদিন
- উত্তম চক্রবর্তী
একটা বিশেষ দিনের প্রতীক্ষায়-
কখন আসবে সেইদিন!
একটু মজা একটু হাসি, হইহুল্লোড়ে কাটানো
এইতো- এর বেশি কি চাওয়ার আছে!
জীবনের আয়তনে সুন্দর শুভক্ষণের
পরিসর হয়তো খুব কম...
কিন্ত এত সুন্দর জীবনের জন্য স্রষ্টার কাছে
প্রাপ্তির সীমানাও একেবারে কম নয়!
এই পৃথিবীতে যিনি আলোর সন্ধান দেখালেন
তার সুখের তরে কত অধীর আগ্রহে...
দিন গুনে গুনে অবশেষে সেই প্রতীক্ষিত-
আদরিনী জননীর শুভ জন্মদিন!
কার না ভালো লাগে বলতো- বছরের
এইতো একটা দিন...
শুভ জন্মদিন মাগো! বেঁচে থাকো হাজার বছর!
আবারও আগামী বছরের প্রতীক্ষায়!
তাং- ১০/০১/১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।