দুর্বৃত্ত দমন
- উত্তম চক্রবর্তী
কেড়ে নিতে চাইছে মুখের ভাষা,
বুদ্ধি পাকান দুষ্টরা হামেশা।
দমন নীতি পারেনি আর রুখতে,
পালিয়ে যায় নত মাথা ঠুকতে।
বুলেট কামান অস্ত্রে কিবা হবে,
মরতে রাজি সবাই যখন রবে।
বাধ্য হলো মানতে দাবি শোকে,
বাংলা ভাষা ফিরে পেলো লোকে।
তাং- ০৩/০২/১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।