সহমরণ
- উত্তম চক্রবর্তী
ভালোবাসার কাছে সপে দিল জীবন,
যদি মরতেই হয় তোমার সাথেই...
কতো সাধ ছিলো আরও কিছুদিন
এই আকাশের তারা গুনে যাবো।
জীবনের জয়গান এখানেই স্তব্ধ হবে,
পার্থিব পৃথিবীর খেলাঘর অপূর্ণ রেখে-
অনাগত সন্তানের অদেখা পৃথিবী থেকে,
হায়রে জীবন এই কোন নির্মমতা!
অন্তিম বিদায়ে চলো শেষ আলিঙ্গনে
সাদরে বরণ করি হে আমার অনাগত!
তাং- ২৩/০২/১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।