অসূরবাসী
- বেঞ্জিন বেঞ্জয়েট

স্বার্থ শেষ হয়ে গেলে মুখে আর থাকেনা মধু ,
কথার পিছে যে কথা রয় তার ভুল খোঁজে শুধু ।
সর্বকালে শুধু টেনে নিয়ে চলে, ধরে এই ছুতো ,
এক বিন্দু ভুল খুঁজে পেলে উঠায় এ মুখে জুতো ।
প্রয়োজন শেষ তাই কেটে পড়ার হাজার উছিলা ,
দূরে ঠেলিতে সর্বক্ষণ শুধু ছুঁড়ে যায় কাদা ঢিলা ।
কে আপন কেবা পর এখনো হয়নি জানা ...,
আপন ভাবি যারে টানি বুকে, সে দিয়েছে হানা ।
হানায় হানায় কানায় কানায় ভরেছে বুক দুখে ,
তবু আপন ভাবি শতক ডাকি ফেনা উঠেছে মুখে ।
যতবার ডাকি ততবার থাকি দুখের নীল সাগরে ,
বিমলিন হয়ে দুঃখ'টা শুধু ফুটে উঠেছে এ অধরে ।
আপনার চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল...,
এমন ভাবি যেজন চলে তফাতে তারই হয় মঙ্গল ।
পারিনা আমি মানুষ বলেই মানবতা ধাক্কা মারে ,
কষ্ট হেরিয়া না চেলে ফিরে মানুষ বলে কি তারে ?
মানুষের সংজ্ঞা বয়ে নিয়ে চলি দুঃখভরা বুকে ...,
মানুষগুলো দিনে দিনে হায় অমানুষে রয় ঝুঁকে ।
ভুলে যায় নির্দ্বিধায় কৃতজ্ঞতা বলে যে কারে ... ?
দুনিয়ার হয়ে থাকে অসূরে... যতদূর সে পারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026