আত্মার বন্ধন রক্ত দিয়ে হয়না
- বেঞ্জিন বেঞ্জয়েট
ভালোবাসায় সব সময় ভালো আশা করা যায় না ,
ভালোবাসায় সব সময় 'ভালবাসা আদর' পায় না ।
ভালোবাসায় সব সময় আবেগ স্নেহ শ্রদ্ধা থাকেনা ,
ভালোবাসা স্বার্থপর হলে আর কিছু মনে রাখেনা ।
স্বার্থের টানে যতদূর যায় ততদূর টেনে নিয়ে চলে ,
এক বিন্দু বাধা হয়ে দাঁড়ালে রাখে সে পায়ের তলে ।
আপনার স্বার্থে আঘাত লাগলে সাজে তৎক্ষণাৎ নাগ ,
ভালোবাসার কবর দিয়ে হৃদয়ে রাখে কলঙ্কের দাগ ।
যে কলঙ্ক মুছিবার নহে টিকে রহে তা যুগ যুগ ধরে ,
আঘাত হানে এ প্রাণে শতবার শতরূপে অপর করে ।
একই রক্তের দ্বিখণ্ডণ দেখে হেসে হেসে হই পাগল ,
আপন ঘর ভেঙে হয় পর, জেগে থাকে শুধু আগল ।
বিনিময়ের ভালোবাসা বিনিময় ছাড়া রহে না টিকে ,
এমন ভালোবাসা পয়সার বিনে রহিবে চারিদিকে ।
রক্তের মিলের কিবা আছে প্রয়োজন ...
পয়সার বিনে করা যায় এ ভালোবাসার আয়োজন ।
আপনের নামে যারা মাথায় বেল ভেঙে খেতে চায় ,
তীব্র ঘৃণায় রাখি তাদের আমার বাম পায়ের তলায় ।
আত্মার বন্ধন রক্ত দিয়ে হয়না, বিবেক অকেজো হলে ,
সময়ে সব কিছু ধুয়ে মুছে যায় অতল সাগর জলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।