বিবেক বিচারক
- বেঞ্জিন বেঞ্জয়েট

বেলা ওঠে ফের তা ডুবে যায় পৃথিবীর তলে ,
যে শিশু আজ জন্ম নিলো কাল সে যাবে চলে ।
মাঝে যে সময় মুল্য তার কে কতটুক বোঝে ?
বেলার জীবনের সাথে মানুষের জীবন ...
... ... ... ... ... ... কোন মানুষে খোঁজে ?

আলো দিলো যারা... তারে কতটুক হলো চেনা ?
আলো দিতে এসে কতটুক হলো আঁধার কেনা ?
নাকি আঁধারের সাথে হলো তোমার প্রীতি বন্ধু ?
আলোর সাথে যে সখ্যতা গড়ে উঠলো ...
... ... ... ... ... ... ... তারে ডুবালে কি সিন্ধু ?

যে কল্যাণ দিবার কথা সে কল্যাণ কোথা ঢাকি ?
যা অকল্যাণকর তার সাথে কেন দেখি মাখামাখি ?
তোমার চলার পথ হল কেন এতো বক্রবোধক ?
যেথা তোমার ভ্রম, নষ্ট করিলে সম্ভ্রম ...
... ... ... ... ... ... তুমিই ছিলে সেথা রোধক ।

চেনার মাঝে অচেনাকে খোঁজ পথভ্রষ্ট হয়ে ,
জীবনের প্রতিকূলতা কেনই'বা যাও তব সয়ে ?
তোমার বিবেকের মেমব্রেনে নাড়েনা কি কাড়া ?
অমানুষ হয়ে গোঁজামিলে চললে ...
... ... ... ... ... দেবতা এসে কি যোগাবে সাড়া ?

ধরার অযুত প্রশ্ন ... উত্তর তার তোমার বিবেকে ,
স্বয়ং তুমি শিখলে না ...কে তোমারে দিবে শিখে ?
তোমার জবাব তোমার কাছেই তোমার বুঝে ...,
তুমি যদি হারাও সব অবলীলায় অবহেলে ...
... ... ... ... ... কে তোমারে দিবে হায় খুঁজে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026