ছুটে চলা মরীচিকার পিছে
- বেঞ্জিন বেঞ্জয়েট

কেউই ভালোবাসার প্রতিশ্রুতি রক্ষা করলো না ,
এ নয়ন আর অমৃত তৃপ্তির মোড়কে ভরলো না ।
প্রথম দেখায় প্রথম কথায় এ প্রাণে যত সুখ এলো ,
বেলা শেষে সে সুখ সব বেদনায় ধুয়ে মুছে গেলো ।
আশা দিলো প্রাণ ভরে , বেলা শেষে দিলোনা দেখা ,
শত জনমের প্রেম নিশ্চিহ্ন হল রহিলাম সে একা ।
সেই একা থেকে অবধি একা , কেউ ফিরে চায়নি ,
এই প্রাণ আর প্রেমের পরশে হরষ'টা খুঁজে পায়নি ।
ঝরছে নয়ন অবধি শুধু ঝরেই চলছে অবিরত ,
দিনে দিনে শুধু সংখ্যায় বেড়েছে অযুত ক্ষত বিক্ষত ।
যার ক্ষত সে বোঝে কত জ্বালা সে ক্ষতের মাঝে ,
যে ক্ষত শুধু জ্বালা বাড়াতে নিয়ত আসে কাজে ।
জানি জানি বলে হয়না জানা হয়না চেনা অচেনা ,
অচেনার মাঝে থাকে অবহেলা শুরুতে যায়না চেনা ।
ফুল ভেবে ভালোবেসে বিষপুস্প করি যে গ্রহণ ,
দিন শেষে সে বিষের ধরণেতে বাড়ে যে সংক্রমণ ।
সংক্রামিত হয় হৃদয় গহীন পুড়ে মরি জারে জারে ,
শুধরে...প্রথম পরশেই ভালোবাসা যায়না যারে তারে ।
তবু এই মন বোঝে না যে পড়ে থাকে অবুঝের নীচে ,
রজনীর নিদ্রা শেষে ফের ছুটে চলে মরীচিকার পিছে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026