মুলার জগৎ
- বেঞ্জিন বেঞ্জয়েট

আজ বিশ্বকাপ নামে একটা মুলা ঝুলবে জনতার চোখে ,
ওইদিকে ফিলিস্তিনিতে খুন ঝরবে অবলা শিশুদের বুকে ।
নারীদের চোখের জল শুকে যাবে কেঁদে কেঁদে ,
স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত লুটাবে খাম্বায় বেঁধে ।
অবশেষে হারাবে প্রাণ বারুদ আর বুলেটের ঘাতে ,
বুক ভাঙা ক্রন্দন আর হাহাকার মিশে যাবে তাতে ।
নীরব পৃথিবী সবাই ইয়া নাফসি'র ধ্বনি তুলবে স্বরে ,
দূর থেকে শুধু কেঁদে যাবে থুথু দিয়ে দু'খানা চোখ ভরে ।
কেউ দেখবে না কেউ দেখেনি কোনকালে ওই রোনাজারি ,
মরণের পর দেখেছি আফসোসের ডালা ঝুলেছে সারি সারি ।

দুর্বল মেধা স্মরণে আসেনা কোন এক মনিষী ধরেছিল বাজি ,
জাতিসঙ্ঘ আর ওআইসি নাকি ধরার উত্তম পায়খানা আজি ।
যেখানে জাতি রক্ষিত হয়না নাম তার জাতিসঙ্ঘ ,
ওআইসি নামে ইসলামের গ্যাঁড়াকল পুরো উলঙ্গ ।
এগুলো জাতির আর কোন কাজে আসে না আজকাল ,
এই জঘন্য মোসাহেব'রা আজি সাহেবের পা চাটা কঙ্কাল ।
নিজের অস্তিত্ব বলে কিছু নেই তাদের ব্যস্ত শুধু পদ লেহনে ,
ঘুমন্ত নির্জীব তারা তবু এমন ভাব দেখায় যেন আছে জাগরণে ।
কীর্তন খেলায় বেশ মগ্ন হরিবোলে জয় ধ্বনি তোলে গগণ স্তরে ,
নীরব আর নিথর থাকে তার সম্মুখে যদি কোন নারী চিৎকার করে ।
এরা নাকি জাতিকে সুরক্ষা আর নিরাপত্তার সুব্যবস্থা করে হররোজ ,
আমি বলি এরা জাতির কলঙ্ক অঢেলওয়ালাকেই দেয় অমৃতভোজ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026