মিলিবে দেখা
- বেঞ্জিন বেঞ্জয়েট

যত লাঞ্চনা যত বঞ্চনা কপালে দিলে মাখিয়া ,
জীবনখানা কেড়ে নিলে যে বন্দুক-নল ঠেকিয়া ;
... ... ... ভাব বসে পার পাবে ,
... ... ... যা খুশী তা করে যাবে;
ভেবো না নীরব থাকে ধরা মসনদে তুমি একা ,
সময় হলেই টের পাবে তুমি মিলিলে সম্মুখে দেখা ।

রক্তের বদলা বৃথা যায় ভেবোনা এমন কিছু ,
আঘাতের বদলা আঘাত সেতো গাঁথা থাকে পিছু ;
... ... ... নিরাকারে মিশা তাহা ,
... ... ... হৃদয়ে গাঁথা যে উহা ;
সুযোগ-সন্ধানে পথ খুঁজে মিলিলে ললাটে ঠেকা ,
টের পেয়ে যাবে প্রতিঘাত, মিলিলে সম্মুখে দেখা ।

যে শিশুকে আজি কেড়ে নিলে বিনা দোষে তুমি ,
তোমারে ক্ষমা করিবে না সে ললাট তোমার চুমি ;
... ... ... আক্রোশ মিশেনা শূন্যে ,
... ... ... বিনিময় দ্রব্য পণ্যে ;
প্রতিশোধ গুলি জ্বলে ঊর্ধ্বে, হয়ে সে যে ধূপশিখা ,
পেয়ে যাবে নগদে সকল , মিলিলে সম্মুখে দেখা ।

শরীরে সবার রক্ত থাকে , থাকে যে সবার বল ,
যন্ত্র বলে বলীয়ান হয়ে ভেবো না তারা দুর্বল ;
... ... ... লগ্ন কথা বলে লগ্নে ,
... ... ... ভগ্ন থাকেনা যে ভগ্নে ;
সবল হাতে যেদিন উঠি ঘুরে দিবে ভাগ্য রেখা ,
সে ভাগ্য দুর্ভাগ্য হয়ে বিঁধে তোমাতে মিলিবে দেখা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026