বিদায় অবসাদ
- বেঞ্জিন বেঞ্জয়েট
সখি তুমি আর নেই আমার পূজার ঘরে ,
এই মন প্রাণ কেন জানি আজ হুহু করে ;
তোমারে বাঁধিবার এই মোর বুকে ...
তবু জাগে আরাধনা থাকিও সুখে ;
আপন মনে করে ...
তোমার সুখ আমার সুখ বসুন্ধরার পরে ।
যতবার ঢুকি ঘরে হাহাকারে শূন্যতায় বুক ,
মলিনে জীর্ণতায় ঢেকেছে আমার এই মুখ ;
যত ভাবি আছো তুমি খুব কাছে ,
আছো তুমি নোতুন ঘরণীর পাছে ;
অশ্রুতে ভরে চোখ ...
প্রেমের কাঙাল আজি আমি প্রেমেরই ভুখ ।
জানি আর কেউ নেই আমারে বুকে নিবার ,
যাহা দিতে পারিনি উপায় নেই আর দিবার ;
প্রণয়ের ভারে আজি বুক হাহাকার ,
জাগে মনে আজি তোমারই দরকার ;
তুমি যে ওপার ...
আজ আর কেউ নেই এ মনানল নিভাবার ।
তোমারে এই বুকে বাঁধিবার ছিল বড় সাধ ,
হয়নি পাওয়া আমার সে প্রণয়ের অমৃত স্বাদ ;
আর কি আছে সখি সেই বড় আশা ?
পথের ধূলোয় মিশে গেছে ভালোবাসা ;
বিদায় অবসাদ ...
ভালোবাসা আজি আমার কল্পনার প্রবাদ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।