নবীনের ডাক
- বেঞ্জিন বেঞ্জয়েট
যায় চলে সে দিবার পুরো থাকেনা বাঁকি গহন ,
শাঙন রাতের আভায় ভরে মায়ের পুরো বদন ।
জড়িয়ে আঁধার মায়ের কাঁদন আর কত রে শুনি ,
তরুণ তুমি নবীন তুমি তোমার আশে লগণ গুনি ।
ওঠ রে জেগে আর থাকিস না নীদ গভীর ঘোরে ,
ওঠ রে জেগে ধর রে হাল ডাকছি আজি তোরে ।
পুরাণ যারা ভণ্ড তারা বোঝে না রে সূরের রূপ ,
দিনে দিনে মায়ের বুকে আনছে ডাকি মৃত্যুকূপ ।
এমনভাবে গড়ছে মগজ নিরেট পাষাণ প্রাচীরসম ,
এমন কার্য করছে তারা, ধরার অতি জঘন্যতম ।
জীব জানোয়ার পারেনা সহা , মানুষ হয়ে সহে তা ,
এমন কিছু জেনেও কি খুলবে না তোর বদান্যতা ?
ওরে নবীন ওরে কাঁচা ... ওঠ রে জেগে ওঠ ,
লাগাম ধরে প্রবীণ তাড়া , মাকে বাঁচাতে ছুট ।
ছিঁড়ে গেছে মায়ের আঁচল ফুরিয়ে গেছে তেল ,
তুই ছাড়া যে আর কেউ নাই, নাই কারো আক্কেল ।
রক্ত সবার দূষণপুরে , শ্মশানপুরে মানবাধিকার ,
মানবতা আজ শূন্যে ওড়ে নাইরে আপন কেউ তার ।
ওঠ রে জেগে খোল রে আঁখি, শক্ত কর রে হাত ,
তোর তরে আজ চেয়ে আছে রবির রাঙা প্রভাত ।
আর দিসনে দিনটি যেতে শক্ত মুঠে ওঠ রে জেগে ,
সব পালাবে যখন তুই আপন মনে উঠবি রেগে ।
তোর আশাতেই লক্ষ প্রাণের স্নায়ু ফিরে পাক ,
তোর ধাওয়াতে আঁধার জরা অসূর সব শূন্যে উড়ে যাক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।