আবালের হাতে হাল
- বেঞ্জিন বেঞ্জয়েট

... ... ... ... ... ধরেছে বঙ্গ নায়ের হাল কিছু আবাল
... ... ... ... ... না জানে সন্তরণ না জানে কোন তাল ।
... ... ... ... ... না জানে গভীরতা না চিনে অনুকূল ,
... ... ... ... ... আবালের উম্মাদনায় টানিয়া আনিছে শুধু প্রতিকূল ।
তবু হেরিয়াছি প্রতিকূলে তারা এতোটুকু নয় দিশেহারা ,
দিনের পর দিন চলে যায় উদ্বাস্তুর জট করে যায় খাঁড়া ।
... ... ... ... ... কত আসে ঝড় কত আসে জলোচ্ছ্বাস ,
... ... ... ... ... কালে কালে তারা শুধু লুকায় ইতিহাস ।
... ... ... ... ... বুনে যায় তারা বিকৃত ইতিহাসের জাল ,
... ... ... ... ... জেগে ওঠা বটের মস্তক কেটে করে তৃণের সমান্তরাল ।
না রাখে মানীর মান না জানে সম্মান শ্রদ্ধা স্নেহ মায়া ,
সম্মানী যারা বলীর পাঁটা যুগে যুগে হারায়েছে হায়া কায়া ।
... ... ... ... ... ভেসে যায় নাও ধরিয়া আবালের পাও ,
... ... ... ... ... ভাসে অকূলে যুগেও মিলেনা তার থাও ।
... ... ... ... ... কল্লোলের ঘায়ে পরোতে পরোতে যেন ,
... ... ... ... ... লেগে গেছে শত নোংরা নষ্টা কিম্ভূতকিমাকার সফেন ।
তবু খোলে না আঁখি খোলে না হৃদয় খোলেনা হাতের মুষ্টি ,
ভাবে তারা যেন জনমের তরে হয়ে আসিছে বঙ্গের যধিস্টি ।
... ... ... ... ... আজি এ বঙ্গ করিয়া সব সাঙ্গ এমন স্থানে ,
... ... ... ... ... নিয়াছে যেথা ঠাই পৌঁছে না সূর তার কানে ।
... ... ... ... ... হেরে যাই চিরাচরিত সেই দিকহারা ভঙ্গিমা ,
... ... ... ... ... এই ছিল নাকি পূর্ব পুরুষের কল্পনা জল্পনা স্বপ্ন-মহিমা ।
না পারে সহিতে না পারে কহিতে গলায় দিয়াছে মরণ ফাঁসি ,
ছাড়ে না তবু ছাড়িবার তরে আকণ্ঠ 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' ।
... ... ... ... ... গায়ের জোরে রাখে তবু ধরে দু'পায়ের তলে ,
... ... ... ... ... অদৃষ্ট আসিয়া ভরে দিয়ে যায় আঁখি'টা জলে ।
... ... ... ... ... জলের তলে রহে ডুবি ভাসিয়া উঠিতে না পারে ,
... ... ... ... ... আছে যত নাবিক মরে অনাহারে যধিস্টিরা তবু নাহি ছাড়ে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026