জ্ঞানের শ্লোক
- বেঞ্জিন বেঞ্জয়েট
বেলা যায় হেলে হেলে, পশ্চিম দিকে ,
আমার সময় যায় , তাকিয়ে থেকে ,
সারাদিন আলো দিলো ,
সন্ধ্যায় বিদায় নিলো
হয়ে সে ফীকে ...
আমি শুধু চেয়ে থাকি তাহার দিকে ।
ভাবিনা আমার দ্বারা আলো ছড়াক ,
আমার দ্বারাতে কালো আঁধার যাক ,
শুধু বসে দিন গুনি ,
আবডালে বসে শুনি ,
পেঁচার ডাক ...
বারে বারে দীর্ঘশ্বাসে, ক্লান্ত অবাক ।
প্রবীণের সাথে থেকে নবীন বাবু ,
দিনে দিনে হয়ে যায় মনন কাবু ,
দিন মাস সন গেলো ,
নবীনে প্রবীণ পেলো ,
প্রাণের ডুবু ...
ক্রমশ আলো তাহার যায় যে নিবু ।
গ্যানা লাল সারাদিন থাকিল আশে ,
জ্ঞানীর আলোয় আর পরশ পাশে ,
দিনে দিনে গ্যানা লাল ,
খুঁজে পায় পথ তাল ,
কয়েক মাসে ...
বছর না ঘুরিতে সে জ্ঞানী আবাসে ।
এলাকায় গ্যানা আজি সম্মানী লোক ,
নাম শুনে লোকে আর করেনা জোক ,
অতীতের কালো যত ,
আলো জ্বলে অবিরত ,
জ্ঞানের শ্লোক ...
তার দেয়া জ্ঞানে আর, নাই যে শোক ।
এমন করেই ধরা , চলছে সদা ,
আলো থেকে আলো নিয়ে খুশী সর্বদা ,
কালোর পরশ পেয়ে ,
কালিমায় কালি খেয়ে ,
ভূতুড়ে কদা ...
শেষে দেখে এই ধরা, বঁটি ক্ষুর দা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।