জন্ম যার জঙ্গলে
- বেঞ্জিন বেঞ্জয়েট

শিয়ালের এক দলনেতার সাথে সাক্ষাৎ হয়েছিল কাল ,
কুশল বিনিময়ে আমারে শেষে ভেবেছিল এক জঞ্জাল ।
হ্যান্ডসেক করতে চাইলে হুঙ্কারে চোখ দুটো লাল করে ...,
এক অযাজিত দম্ভ প্রস্ফু্টিত শিয়াল-স্বভাবের পথ ধরে ।
হুমকি দেয় মোরে গর্দান দিবে সরে সে যে শিয়াল-নেতা ,
হারাম করে দিবে আহার নিদ্রা সবে ভাঙিবে ণত্বের মাথা ।
খুলে দিবে আঁখি শূন্যতায় রাখি বন্ধ করে দিবে ডাকাডাকি ,
ভুলে দিবে দেবতার নাম যেথা মোর প্রণাম শোণিতে ঢাকি ।
দেখাল নখের থাবা সে যে থাবা বাবা দেখাল থাবার চমক ,
আমার এই বুকে থাবার বিষাক্ত নখে, দিলো কুখ্যাত ধমক ।
যত ভালোবাসি ততই থাকিল উদাসী, মন তার অহমিকায় ,
যতই থাকিনু সরল ততই টানিল গরল দীর্ঘতম প্রতীক্ষায় ।
আনি যবে ফুলমালা দূরে রাখিল গলা, দেখাল মোরে চরণ ,
হৃদয় অন্তরালে ধরিলেম নয়ন জালে ঘটিল যেন বিষজারণ ।
দেখানু যবে গগণ বিষে ভরিল মন দেখাল মোরে বিষুনান ,
কালে কালে সমতালে ঘটেছে যা রক্তক্ষয়ী তারই অবদান ।
হিংস্রতার বাঁকে বাঁকে পড়িয়া থাকে তার যা কর্দমাক্ত লোম ,
তার দ্বারা সকল ঘটে বলিল অকপটে কাটিল না তার ভ্রম ।
দেখালেম সমুদ্র দেখাল মোরে রুদ্র পুড়ে সে করিবে ছারখার,
জন্ম তার জঙ্গলে হয়নি বড় মঙ্গলে ভদ্রতা বোঝেনা দেবতার ।
অভদ্রতার সব সয়ে বলি নির্ভয়ে সৃষ্টির কারণ কি তব তাহা ?
বাতুলতার ক্ষণে বলিল উচাটনে জন্ম সেভাবেই করিব যাহা ।
যতই বুঝানু যাহা দিয়ে পাইনু অসমান্তরাল হিয়ে পাইনু দুর্গন্ধ ,
শিয়ালের ধাঁচে প্রতিটি খাঁচে পাইনি ভালো পাইনু সব মন্দ ।
জন্ম যেভাবে থাকবে সে সেভাবে জনম জনম ধরে এ ধরায় ,
যে থাকেনি শীতলে মাতৃ আঁচলে সে থাকবেই আজীবন খরায় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026