মরা পাহারাদার
- বেঞ্জিন বেঞ্জয়েট

ভোর বেলা কানে আসে আযানের ধ্বনি ,
হৃদয় ভাঙিয়া যায় মরমে সে সুর শুনি ।
এহেন লগ্নে শুনি এক প্রতিবেশীর চিৎকার ,
কলঙ্কিনী বলিয়া সে দিতে থাকে ধিক্কার ।
কান্নার রোল ওঠে, ক্রমশ যায় তাহা বেড়ে ,
দৌড়ে হাজির হলেম মম সহিতে না পেরে ।
হইলো কি জিজ্ঞাসিলে জবাব মিলিল তার ,
বিষ খেয়ে মারা গেছে কুলসুম আকতার ।
ঘটনার কূল কিনারা কেউই পায়না তার ,
গ্রামের মাতব্বরে থানায় করিল এযাহার ।
আসে পুলিশ প্রয়াস চালায় ঘটনার কারণ ,
সকলকে ধরে আনে, জেরা টানে অকারণ ।
দূর থেকে দাদা আমার মুচকি মুচকি হাসে ,
পুলিশের তল্লাসিতে সে ফুকুর ফাকুর কাশে ।
কারণ জিজ্ঞাসিলে হায় জবাব দেয় সে তার ,
পুলিশ মানে তার কাছে নাকি 'মরা-পাহারাদার' ।
মরা পাহারা দিতে এসে পেটের পূঁজি খোঁজে ,
মানুষের দুঃখ কষ্ট সে নাকি নাহি বোঝে ।
আমি বলি ওহে দাদা তুমি কি তাহা বোঝ ?
বুঝলে তুমি কেন গো হাসির খোরাক খোঁজ ?
দাদাই বলে বিষ খাওয়া যে, ইসলাম বিরোধী ,
আমার তাই শোক আসেনা, সে যে অপরাধী ।
অপরাধী হয়ে সে অবলা... গেছে ধরা ছাড়ি ,
জিন্দা থেকে অপরাধ খোঁজে 'মরা-পাহারাদারি' ।
এইসবেতে হাসি আমি দুঃখে ওরে ভায়া ,
শকুন গুলোর চিত্র দেখে বদলে যায় কায়া ।
দাদার কাছে সেই থেকে শখ দেখাই পুলিশ হবার ,
অনুরাগে দাদা আমায় ডাকে যে 'মরা-পাহারাদার' ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026