বিপন্ন জীবন
- বেঞ্জিন বেঞ্জয়েট

চারিদিকে থৈ থৈ অথৈয়ের জোয়ার ,
ঘর আর দুয়ার আমার বাসের খোঁয়াড় ।
সারাদিন খুঁজে ফিরি কলা গাছের ভেলা ,
জলেতে ভাসিয়া আমার চলে যায় বেলা ।
পাকা ধান জলে ডোবে কর্তাদের কাঁদন ,
খুশীর জোয়ারে আমার ভাঙে মনের বাঁধন ।
অবলা নাবালক আমি বুঝি কি অত কিছু ?
চলেছি সারাদিন তাই জল আর ভেলার পিছু ।
হপ্তা যায় ... যায় না বান , আমি বড় খুশী ,
আমার খুশীতে বাপে দিলো মোর নাকে ঘুষি ।
কাঁদিয়া কাটিয়া আমি জলে ভেলা বেয়ে ,
মহাসড়কে ঠাই নিলুম ভাত না খেয়ে ।
সড়কে দেখিলাম আমি সরকারী লোকে ,
হাঁই আর ঢেঁকুর তোলে রিলিফ ভোগে ।
আমি গিয়ে চাই যখন রিলিফের ভাগ ,
আমারে হেরিয়া তারা করিল বেজায় রাগ ।
আমারে রিলিফ দিতে তাদের বড় বাধে ,
গরীবকে দিতে হবে এই দায় তাদের কাঁধে ।
যে যায় তাহারেই দেয় বিদায় খালি হাতে ,
যে যায় মলিনে ফিরে আসে শূন্য পাতে ।
হয়ে উঠি প্রতিবাদী চাহি আমি শিডিউল ,
শিডিউল দেখিতে আর নয়তো কারো ভুল ।
দেখালো না শিডিউল দিলো বেটা ধমক ,
নাকে এক ঘুষি দিয়ে দেখালাম এক চমক ।
শুরু হইলো হট্টগোল ... আমি মরি বাঁচি ,
আমারে ধরিয়া আনে গ্রামের এক চাচী ।
কিসের রিলিফ কিসের কি সব গেলো নিয়ে ,
তাদের অন্যায় ন্যায্য হইলো আমার 'পর দিয়ে ।
ক্ষমতা দেখায়ে দিলো তারা ক্ষমতার বলে ...,
অক্ষম জনতা আমি শূন্য হাতেই আসি চলে ।
পাঠকের কাছে আমার একটাই প্রশ্ন ... ,
কেন জীবন'টা মোদের পুরোটাই বিপন্ন ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026