মানব চাতক
- বেঞ্জিন বেঞ্জয়েট
কথার বেলায় ধর্মযাজক , কর্মের বেলায় বর্মচাতক ,
... ... ... স্বার্থের বেলায় সবার আগে ... ... , ,
নেবার বেলায় কন্ঠ উঁচু , দেবার বেলায় বড় কাচুমুচু ,
... ... ... স্বার্থ হারালে থাকে অনুরাগে ।
স্বার্থ হাছিলে বিহান প্রাতে , রাত্রি নির্ঘুম আঁখিপাতে ,
... ... ... বাদুড়ের মতো রহে ঝুলন্ত ... ... , ,
লোভের লেলিহান শিখায় , ভাগ'টা হরে হস্ত রেখায় ,
... ... ... অন্তিম লগ্নে দহে সে জ্বলন্ত ।
পথ মাড়ে সে জোর পায়ে , অচল দেহ চলায় ঘায়ে ,
... ... ... সম্মুখে চলে ভিখারি পন্থে ... ... , ,
যত জোরে মারে ধাপ , সাথ না মিলিলে বাড়ে অনুতাপ ,
... ... ... কিড়মিড়ে জিভ কাটে দন্তে ।
নাদানে ভাবে সে বড় নাদান , রাগেতে চায় তার গর্দান ,
... ... ... ভিখারি চায় না জুটুক সঙ্গ ... ... , ,
ভিখারি ভাবে সে ভিখারি , চলিছে অদ্ভুত জোক আড়ি ,
... ... ... শেষমেশ সঙ্গতি হইলো উলঙ্গ ।
কারো কর্মে কেউ নহে , দু'জনার অন্তর গেলো পুড়েদহে ,
... ... ... চলিছে ভবে এমনই রেষারেষি ... ... , ,
কারো স্বার্থ চাহে না দিতে , চাতক হয়ে চায় শুধু নিতে ,
... ... ... তবু দেখি বসতি চাহে মেশামেশি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।