এই আমি ২
- বেঞ্জিন বেঞ্জয়েট
যাত্রা করিলাম শুরু বাড়ী গাড়ি নারী সকলি ছাড়ি ,
আশিস চাহি মম সবার লক্ষ্যে পৌঁছতে যেন পারি ।
পাড়ি দেই সাগর কূলহারা যা, কুলকে রাখিছি পাছে ,
জয় করিব বিজয়নগর বারিধার, সাধ্যে যাহা আছে ।
আসুক তুফান আসুক ভরা বান লুণ্ঠিত হোক'না সব ,
আমার বিজয়ের মুকুট সেথায় করিবেই তব প্রসব ।
আছে যত অগ্নিশিখা আছে যত কুজ্ঝটিকা লইব মুঠে ,
জীবনের স্পন্দন থাকিতে নন্দন তুলিবই মুঞ্জরে ফুটে ।
থাকুক না জঙ্গল থাকুক না কল্লোল পায়ে পায়ে মেড়ে ,
নিযুত হস্ত তল করিব উত্তল গগণে উঠিবই মম বেড়ে ।
আমি নীহারিকার জ্যোতি রাখি সঙ্গতি মিলনের তালে ,
রাখি মশগুলে বাসনার ফুলে দেয়নি তলে যেতে কালে ।
আমি সন্ধ্যার তারা নই ধ্রুবতারা নই মম রশ্মি ছাড়া ,
আমার রশ্মিতে সকলি ভীতে সর্বকালে রহে দিশেহারা ।
আমি সমুদ্র তলের স্বচ্ছ জলের জয় করিব মুক্তামাণিক ,
আমি জয় পথের যাত্রী ভেদি রাত্রি আমি নয় প্রামাণিক ।
আমি মাণিকের ছটায় ফোটায় ফোটায় ভরাবো ভবতল ,
আছে যত জঞ্জাল যত কাঙাল সরায়ে সব করিব বিমল ।
আমি বিহানের আলো সরাই কালো ভরায় সব শুভ্রতায় ,
আমি ধরার সকল বিকল ধকল লেপ্টে রাখি শুক্রতারায় ।
আমি জঙ্গল করি সদা পরিমল লেলিহানের শিখা দিয়ে ,
আমি বাসন্তীকে ছড়ায়ে চৌদিকে আসি রুহজ্যোতি নিয়ে ।
আমি আঁধারকে করি ঘৃণা কারণ বিনা অকারণে ক্ষেপীনা ,
আমি কাঙালের সাথে কঙ্কাল রাতে রাঘবেরে কভু মাপিনা ।
যত আছে কাঙাল যত রাঘব বাঙাল সব সমানে সমান ,
আমি বিজয় সুতোয় বিনা ছুতোয় সমানে রাখিব মান ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।