রঙমঞ্চে রঙের মানুষ
- বেঞ্জিন বেঞ্জয়েট
হরেক পদের মানুষ দেখি রঙ মঞ্চের ভবে ,
হাজার পেঁচে জড়িয়ে থাকে নিত্য কলরবে ।
কেউ দেখি স্বার্থ তরে পর করে দেয় আপন ,
অসময়েই পড়ায়ে দেয় অঙ্গে শুভ্র কাফন ।
সর্বদা করিয়ে চলে আপন রক্তের বিভাজন ,
সর্বদা দেখি শুধু আপনার সকল প্রয়োজন ।
কে মরল কে বাঁচল কেবা রইলো ভালো মন্দ ,
এসবের ধার ধারেনা আপনাতেই থাকে অন্ধ ।
কেউবা শুধু মন্দ গুলি বেছে বেছে করে চলে ,
ভালো কিছু করতে বললে উড়িয়ে দেয় ছলে ।
ভালো কিছু করতে বললেই হাজার অজুহাত ,
ভালো কিছু করতে দেখলে ঘটে যেন বজ্রপাত ।
অমুক হতে তমুক পাওয়া ইসলাম অমন নহে ,
হাজার গলদ মিশ করিয়া ভণ্ডামীতে সে বহে ।
ইসলাম হতে প্রশ্নালে হাত ওঠে তার কপালে ,
জানা ছাড়া জানাগিরি করে যায় সে সর্বকালে ।
কেউবা আবার মহৎ গুণে সদায় করে প্রয়াস ,
স্বয়ের যা হোক অন্যের যেন হয় ভাল অনায়াস ।
মন্দ দেখলে রাখে ঢেকে ভালোর গায় সে গান ,
এমন মানুষ আজকের দিনে...স্বপ্ন মেহেরবান ।
আজকের মানুষ কেমন যেন পুরোই রদবদল ,
মুখখানা তার ঢের শক্ত পশ্চাৎ বেজায় কোমল ।
কাজের কাজী নয়কো কেহ, ষোলআনাই পাজী ,
হারাম পথে আয় করিয়া সাজে শেষে হাজী ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।