এলেবেলে
- বেঞ্জিন বেঞ্জয়েট
সাধ ছিল বাস করিবো জলে জলের স্পর্শ ছাড়া ,
সাধ ছিল যাদের সঙ্গে বাঁচিবো আজ নেই তারা ।
বড় সাধে কাটিয়া খাল ঢালিয়াছি তাহাতে জল ,
সাধের জলেরা শরীরটা আমার রাখেনি পরিমল ।
জল তুমি একা থাকিলেনা ডাকিলে মৎস্য জোঁক ,
ডাকিলে তুমি হাজার প্রাণী হাজার হাজার পোক ।
যারে দেখিতে না পারি তাহারাই ঘেঁষে থাকে গায় ,
যাহার উপস্থিতি না চাই তাহারাই আমার রক্ত খায় ।
... বিধির লীলা বুঝা বড় দায় ।
ক্ষুদ্র এই জীবন নিয়ে কত আকাঙ্ক্ষা পাতিয়া রই ,
বেকার জীবনের শপ্ত নিয়ে হামেশাই ভাজি খই ।
যাহাই করি উল্টো হয়ে যায় সিধাপথে যায়না আনা ,
জীবনের হিসেব কষতে কষতে হয়ে গেছি তব কানা ।
ষোলআনা আর হয়না পাওয়া আটআনা নিয়ে থাকা ,
তবু যাই পাই প্রচেষ্টা'টা ষোলআনাতেই থাকে ঢাকা ।
জীবন চলে যায় ষোলআনা কুড়াতে তবু ধ্বনিত হায় ,
বেঁচে থাকা জীবনের লাল নীল কষ্টে মরণধ্বনি পায় ।
... ... বিধির লীলা বুঝা বড় দায় ।
নিজে বাঁচিলে জগত বাঁচে... শুধু এই এই ভাবি ,
অযুত নিযুত মন্দ মিশায়ে তুলেছি বেঁচে থাকার দাবী ।
মন্দের সনে একাকারে মিশে গজায়ে রাখিনু নিজ'মাথা ,
মন্দ সকল গলধঃকরণ তবু নিজেরে ভাবি তুলসীপাতা ।
স্মরণে আসেনা কিছু নিরাকারে থাকে যে কপালের লেখা ,
দুনিয়ার মোহে ভুলিয়া থাকি কিছু নাহি যায় চোখে দেখা ।
হনন করিয়া আত্মমর্যাদা তবু রাখি মনেতে মর্যাদার দায় ,
বিধি তবু সসম্মানে বাঁচিয়া রাখে বড় তৃপ্তিময়ে পূর্ণতায় ।
... ... বিধির লীলা বুঝা বড় দায় ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।