চলিছে দুর্দিন
- বেঞ্জিন বেঞ্জয়েট
আমি ভালো নেই, ভালো থাকার প্রচেষ্টা আছে আপ্রাণ ,
ভালো থাকার ব্যাসিকগুলো আমি করি শুধু অনুসন্ধান ।
খুব ভালো রইবো বলে ... ভালো যাহা আছে এই ভবে ,
অনুকরণ করে যাই সদা সমাজে রাষ্ট্রে গোপনে সরবে ।
সদা সত্য বলি সৎ পথে চলি অন্যায়কে দু'পায়ে মাড়ি ,
দিনে দিনে আমার শত্রুর বোঝাটা ক্রমে হয়ে যায় ভারী ।
সমাজ যেথা আঁধারে ঢাকা সবাই সেথায় আঁধার বাসী ,
আমি যদি সেথা আলো ছড়াই হবো তো বটেই সর্বনাশী ।
আলোর মশাল ইচ্ছে করেই নেওয়া হয়না আর হাতে ,
ইচ্ছে করেই মিলিয়াছি হাত শিয়াল আর শকুনের সাথে ।
বড় খেয়ালীপনা আমি ...মন যাহা চায় তাহাই করি ল্যাটা ,
বাবা হতে পাওয়া দেড় বিঘা জমিনের বেচি তার দশকাঠা ।
সেই কড়ি বিনে কিনি লই বাঁদর তবু মিটেনা মনের জ্বালা ,
বাঁকি একবিঘা বিকিয়ে হায় তার তরে কিনি মুক্তোর মালা ।
বাঁদরের গলায় ঝুলায়ে রাখি লক্ষ টাকার মুক্তোমালা খানি ,
বাঁদরের গলে পড়া দেখে মালা ভিখারিও আর নেয়না টানি ।
লক্ষ টাকার ফিরোজ মুক্তো আজি মূল্যহীনে ঝোলে ...,
মূল্য না পেলে লাভ কি তব জ্বলে ওই আকাশের কোলে ?
রাষ্ট্রযন্ত্রের মন্ত্রী পরিষদ প্রতিটাকে 'মুক্তোর মালা' বলা চলে ,
সব মালা গুলো দেখে মনে হয় যেন বাঁদরের গলায় ঝোলে ।
মূল্যবান জিনিস মূল্যহীন হয়ে কাটায় জীবন বড় অনটনে ,
এমনিভাবে বঙ্গ জননীর মূল্যটা মিশে দিয়েছে মাটির সনে ।
প্রচেষ্টা তাই দিনে দিনে আমার হয়ে যায় বড় ক্ষীণ ...,
চলিছে আমার জীবন প্রভাতে বড় দুর্দিন ... বড় দুর্দিন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।