একটা চিঠি দিও প্রিয়
- বেঞ্জিন বেঞ্জয়েট

একটা চিঠি দিও প্রিয় ...
এক দিস্তা কাগজে না লিখে এক পৃষ্ঠায় লিখে দিও ।
আজকাল পৃথিবীপৃষ্ঠে খরতার তপ্ত বেড়ে গেছে উচ্চে ,
ধরার গরমের সাথে মানুষ গুলির মেজাজও সর্বোচ্চে ;
সব মিলিয়ে আজকাল গরমের মধ্যেই থাকতে হয়,
জীবন'টা কেমন যেন বিষাক্ত লাগে তবু লাগেনা ভয় ।
সময়ের সাথে এই যেন লাগে শ্রেয় ...
সব নিয়ে লিখেই একটা চিঠি দিও প্রিয় ।

একটা চিঠি দিও প্রিয় ,
কাগজ না পেলে বৃক্ষপত্রে লিখিও, বাতাসে উড়ে দিও ।
লিখে দিও আমার সর্বাঙ্গ আজকাল রক্তে ভেসে যায় ,
ক্রন্দনরোল কর্ণকুহরে আজকাল হামেশায় বাড়ি খায় ।
বেদন স্রোতে সাঁতার কাটা আজকাল অভ্যাসে পরিণত ,
বোবা হয়ে চেয়ে থাকি সয়ে যাই সব পাষাণের মতো ।
কিছুই যেন আমার নেই কোন করনীয় ,
সব নিয়ে লিখেই একটা চিঠি দিও প্রিয় ।

একটা চিঠি দিও প্রিয় ,
কিছুই না পেলে আকাশের গায়ে খুঁটে খুঁটে লিখে দিও ,
আজকাল এক মুঠো ভাত আর মাঙ্গি না ফকিরের বেশে ,
জীবন ভিক্ষা চেয়ে হায়েনার কাছে পরাজিত হচ্ছি শেষে ।
জীবনের দায়ে, জীবনের মায়ায়, জীবনকে বাঁচাতে গিয়ে ,
ফিরে আসি নীরবতায় বোবা সাজি এক বুক জ্বালা নিয়ে ।
নিরুপায়ে ঢেঁকি গিলা হয়ে যায় বরণীয় ,
সব নিয়ে লিখেই একটা চিঠি দিও প্রিয় ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026