বরণীয় শিয়াল শকুন
- বেঞ্জিন বেঞ্জয়েট
আজ খবরের পাতায় দেখিলাম ফলাও করে লেখা ,
সুদূর কলকাতায় একটা শিয়ালের মিলিয়াছে দেখা ।
শিয়াল'টা বেহুদায় খুব কাঁপিতেছিল জড়সড় হয়ে ,
হয়তো'বা প্রথমের দু'একটা ডাণ্ডার আঘাতের ভয়ে ।
শিয়াল নিজেও জানেনা তার আবাস হইবে এসি ঘরে ,
কত কুকুর বেঁচে থাকার বন্দনা করছে তাহার তরে ।
রসনা বিলাস আপেক্ষিত সে খবর যায়না তার কানে ,
লোকেরে দেখায়ে টানিয়া হিঁচড়ে ধরিয়া তারে আনে ।
চোখের আড়াল হয়ে গেলে আর থাকেনা তাহার ডর ,
গোপনে নিভৃতে চলে তাহার পা চাটার ভীষণ সমাদর ।
যুগান্তর ধরি আমি দেখিয়াছি শিয়ালের আদর কদর ,
যুগান্তর ধরি আমি দেখিয়াছি তাহার আদুরে স্থানান্তর ।
শকুনের দেখিয়াছি তাহাকে দিতে নিখুঁতভাবে প্রহরী ,
স্থানে কালে পাত্রে দেখিয়াছি জন্ম বাড়িয়াছে ভরি ভরি ।
গণ নামে নিশীথের ডাহুক নাহি কোন কিছু করনীয় ,
সমাজে তাই শিয়াল শকুনেরা হইয়াছে সাদরে বরণীয় ।
আমার পাঠ হাট্টি মাটিমের ... কদম রাখি আকাশমুখে ,
ভাঙিয়া আকাশ না পড়ে যেন আমার ছোট্ট এই বুকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।