অধিক ভালো বঙ্গ
- বেঞ্জিন বেঞ্জয়েট

মনের সাধে বেরুলেম আমি সৌরজগৎ ভ্রমণে ,
সকল গ্রহ দেখবে এই মন যায়না রাখা দমনে ।
সৌরস্নান শেষ করিয়া দিবার প্রথম প্রহর ক্ষণে ,
করলেম শুরু শুভ যাত্রা সৌর জগৎ ভ্রমণে ।
প্রথম গেলেম কাছের গ্রহে নামখানা তার বুধ ,
স্বর্গ মর্ত্যের থৈ মিলেনা হারালাম আমি বোধ ।
খাঁ খাঁ রোদে ভাল্লাগেনা মনটা হইলো আধবক্র ,
দ্বিতীয় গ্রহে গেলেম পরে নামখানা তার শুক্র ।
পাইলাম না কিছুই তাতে শুধুই পোড়া মাটি ...,
শুধুই পুড়ছে কদমখানি তপ্ত মরু হাঁটি হাঁটি ।
মঙ্গল পেতে মঙ্গল গ্রহে করলেম শুরু যাত্রা ...,
গোলাপি রঙের এই গ্রহ'টা ছেদ করেছে মাত্রা ।
জল দেখিনা তবু দেখি পুরাণ বানের পলিমাটি ,
এদিক সেদিক সকল খানে রইছে তা ফাটিফাটি ।
দূর পাল্লার যাত্রী তাই সাজিলাম সাহসী মানব ,
হঠাত করে চোখে পড়লো ভয়ঙ্কর এক দানব ।
মস্তক তার পায়ের মতো , পা'খানি তার মাথা ,
ভ্রমণের সাধ মিটিলো , ধরলো মাথা ব্যাথা ।
তারপরও ভাবি আমি এখনো যে ভালো আছি ,
পণ করিলাম ভ্রমণ ছাড়ি পালায়ে আগে বাঁচি ।
ভ্রমণ যেন হইলো আমার গলার মরণ ফাঁস ,
ভালো থেকো বৃহস্পতি শনি প্লুটো ইউরেনাস ।
ভ্যাল্ক্যান তুমি নোতুন থাকো যাত্রা করলাম ভঙ্গ ,
পৃথিবী আমার অনেক ভালো, অধিক ভালো বঙ্গ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026