বেড়ার ফসল ভোজ
- বেঞ্জিন বেঞ্জয়েট

কাননবালার আম্রকানন কিনেছিলেম রতি বিনিময়ে ,
আম্র কাননের আম্র দেখিয়া মন'টা যায় উদাস হয়ে ।
লইয়া কানন বাড়ালাম দশানন মানব মণ্ডলের বেড়া ,
খায়না যেন গরু ছাগল খায়না যেন কোন মহিষ ভেড়া ।
তিন ধারে ছিল মানববেড়া এক ধারে ছিল ঝোপঝাড় ,
সেই ঝোপঝাড়ে বেড়ার ছিল ফসল চালানের কারবার ।
দিবাতে বেড়া ঝোপে রাখে ফসল, রাত্রিতে করে চালান ,
এই আমি শুধু তাকিয়া থাকি ফসলের মিলে না সন্ধান ।
কবিরাজ ডাকি মন্ত্রণার টোপলা বাঁধি রাখি ডালে ডালে,
মৌসুম যায় মৌসুম আসে ফসল ফলে না কোন কালে ।
মুকুলের গতরে ঢালি ঔষধ নিয়মের হাতে হাত রেখে ,
আম্র ফলিয়া পুরো কানন আম্রমালায় থাকে সব ঢেকে ।
বড় হতে দেখি, দেখিনা পাকিতে, আম্র তবে যায় কোথা ?
ভাবিয়া পাইনা কূল, দুঃখের কথায় দেখিনা কোন শ্রোতা ।
দুঃখে কাঁদি বুকে হাত বাঁধি... কত শত আমার কর্মচারী ,
দুঃখ আমার প্রকাশিত হলেই দেখি ওরা যায় মোরে ছাড়ি ।
আম্র হারাবার দুঃখের চেয়ে দুঃখ বাড়ে ওদের আচরণে ,
সব মিলিয়ে বিষিয়ে গেলেম কয়েক সালে ভরণে পোষণে ।
যায় যায় জীবন পড়নে কাফন জীবন্ত লাশে চলি ফিরি ,
ফসল ফলাতে জীবনের সাথে মরণের দেখি বড় পিড়াপীড়ি ।
মিলাতে পারিনা হিসেব নিকাশ জের ধরিল কোন'বা খাতে ,
বেড়া যদি হায় ফসল খায় কোন মহাজন পারে আটকাতে ।
আমি সেই মহাজন ফসল ফলাতে হাঁপিয়া উঠি চুবে চুবে ,
ফসল ফলাতে কূলে অকূল আনি, তলে অতলে যাই ডুবে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026