মেকীর অভ্যন্তরে কাটে সন্তরণ
- বেঞ্জিন বেঞ্জয়েট

সবুজ থাকিলে পত্র, থাকে সে সদা নাচে গানে দিশেহারা ,
ভাবে না কখন তাহার যৌবন শুকিয়া হইবে সে সর্বহারা ।
সবুজতার বাহারে আহারে আহারে ভুলিয়া রহে সে সকল ,
ভাবে না কখন তাহার করিবে অঙ্গ অঙ্গার জ্বলন্ত দাবানল ।
কভু সে ভাবে না ক্ষণ জন্মা সে আসিয়াছে ক্ষণিকের তরে ,
জানিলে সে কভু ভুলিয়া প্রভু করিত না যাহা সে ঢঙ্গে করে ।
আমি বলিনা সে কুহেলিকা হয়ে মারুক আপনার স্বতঃস্ফূর্ত ,
আমি বলিনা সে মানুক জীবনে বেঁধে দেওয়া হাজারো শর্ত ।
আমি বলিনা নিস্তেজ থাকুক জীবনের আনন্দ বিসর্জন দিয়ে ,
আমি বলিনা সে বেঁচে থাকুক ধরার সকল জড়তাকে নিয়ে ।

আমি জানি প্রতিটা জীবন বেঁচে থাকে তার স্বপ্ন আশার মূলে ...,
এক ফালি আনন্দকে নিয়ে স্বপ্নের বীজ বপন করে প্রতিকূলে ।
আমি জানি প্রতিকূলে বেঁচে থাকা মানে আনন্দকে মারা নয় ,
আমি জানি আনন্দের মাঝে করিতে হয় প্রতিকূলের পরাজয় ।
প্রতিকূলের পরাজয় মানে অনুকূলে কেবল আনন্দ করা নয় ,
অনুকূলের মাঝে আনন্দকে সঙ্গে নিয়ে প্রভুকে ডাকিতে হয় ।
প্রতিটি সৃষ্টির মূলে রহিয়াছে সৃষ্টিকর্তার এক দৃশ্যহীন দর্পণ ,
বিবেকের কাছে জিম্মি হয়ে নিজেকেই করিতে হয় নিষ্পাদন ।

তবু কেন জানি ভুলে যায় সকল, বিবেকের উপর আস্তরণ ,
নিষণ্ণ হয়ে বাস্তবকে ভুলে মেকীর অভ্যন্তরে কাটে সন্তরণ ।
কখনো জয়ী হয়ে কখনোবা পরাজয়ী হয়ে থাকে গতানুগতিক ,
মাঝে সে কাটিয়া দেয় ঢের লগণ, গড় সে গড়ে সমানুপাতিক ।
কভু সে ভাবিল না কেন আসা যাওয়া কিবা হতে পারে মাশুল ,
যাহা সে করিল ধরায় যাহা সে গড়িল ... সকলই ভুল ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026