দেখিয়াছি যাহা
- বেঞ্জিন বেঞ্জয়েট

আকাশে বাতাসে ভাসিয়া বেড়ায় যাহার গায়ের দুর্গন্ধ ,
তাহারই মুখে শুনিয়াছি আমি অলির অভিনয় সূর'ছন্দ ।
তাজা খুন বিনে দেখিয়াছি যাহার হয়নি সম্পন্ন ভোগ ,
তাহাকেই আমি দেখিয়াছি দিতে সূ'নিরাপত্তার সুযোগ ।
ট্রাকের কুলি আঙুল ফুলি দেখিয়াছি কলাগাছ সাজতে ,
দেখিয়াছি তাদের...নিরীহ গণকে উত্তপ্ত তেলে ভাজতে ।
দেখিয়াছি সবুজ প্রান্তর যেভাবে সাজিয়াছে মৃত্যুশ্মশান ,
দেখিয়াছি শিয়াল শকুনের অগাধ বিচরণ উল্লাসিত প্রাণ ।
দেখিয়াছি শ্বাপদের মুখে মুখে দখলের নিরুংকুশ ভাষণ ,
দেখিয়াছি তাহাদেরই দখল করিতে রাজ্য রাজসিংহাসন ।

দেখিয়াছি শান্ত প্রাণের প্রাণ ভিক্ষার এক করুণ আর্তনাদ ,
দেখিয়াছি অশান্ত অশ্লীল প্রাণের দাঙ্গা হাঙ্গামার বিষদাঁত ।
দেখিয়াছি সে বিষদাঁতে খুবলে খাইতে দাড়ি টুপির সম্মান ,
দেখিয়াছি অবুঝ শিশুর কলিজা ছেঁড়ার চিৎকার অনির্বাণ ।
দেখিয়াছি আর্তনাদে হাহাকারে অপরিশুদ্ধ বায়ুর পাহাড় ,
দেখিয়াছি দৈন্যতার সাথে আপোষহীন বীভৎস উপসংহার ।
দেখিয়াছি কালো মেঘের নির্ঘুম তল্লাশি আর বারি উপপাত,
দেখিয়াছি ইতিহাস বিকৃতি করার এক জঘন্য কু'ধারাপাত ।
দেখিয়াছি হীনতার অপপ্রয়াস ক্ষীণতায় বাধ্যবাধকতা করা ,
দেখিয়াছি নীরবে নিভৃতে লজ্জায় কাঁদিতে এই বসুন্ধরা ।

তবু দেখিয়াছি গলিত অপদ্রব্যে গজে ওঠা কচিঘাসের আশ ,
আসুক বৃষ্টি ধুয়ে নিয়ে যাক অপদ্রব্য কাটুক আবর্জনার ফাঁস ।
কাটুক কুয়াশা কাটুক কালো মেঘ জাগুক আকাশ নীলাম্বরে ,
ভারী হয়ে যাক আকাশ বাতাস জগত মুগ্ধ প্রেমের ভরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026