নেশার রাজ্যে টালমাটাল
- বেঞ্জিন বেঞ্জয়েট
নেশার রাজ্যে বিভোর সবাই নেশায় টালমাটাল ,
নেশার ঘোরে বঙ্গ নামে অঙ্গরাজ্য পুরাই বেসামাল ।
চলবে খেলা ব্রাজিল দেশে বঙ্গে তাহার চলছে ঢেউ ,
আর্জেন্টিনা সাপোর্ট করে মরছে ঘাটে উলঙ্গে কেউ ।
কেউবা আবার উরুগুয়ে কেউবা আবার কুস্তেরেকা ,
বিজয়ী হবে কোনবা দেশী, বঙ্গ গোনে হাতের রেখা ।
চলবে খেলা কোনবা দেশে বঙ্গে বাজছে তাহার ঢাক ,
এই'না দেখে আবুল মাতাল হেসে হেসে হচ্ছে অবাক ।
আবুল মাতাল মদ খেয়েও হয়না সে এতো মাতাল ,
আবুল ভাবে বিশ্বে কেন চলছে এতো হায়ার আকাল ।
মাতাল গুলোর রেশ ধরিয়া আবুল ভাবে মনে মনে ,
এই সুযোগে মদ খেয়েও সে ভদ্র হবে বাবার সনে ।
আধেকহাঁড়ি মদ গিলিয়া আবুল চলছে বাড়ীর দিকে ,
সালাম দিবার কৌশলাদি নিজে নিজে নিচ্ছে শিখে ।
এমন ভাবে ঢুকবে সে বাসায় বাবা যেন না পায় টের ,
অঙ্গ যেন না কাঁপে আর মদ গিলেছে সে বেজায় ঢের ।
ফটকেতে হাজির হয়েই দিলো সে এক লম্বা সালাম ,
পাঠ করিল দোয়া দরূদ পাঠ করিল কোরাণ কালাম ।
ভাবছে বাবা সন্তান তার হইলো বুঝি বেজায় ভালো ,
কাটলো আঁধার অসূর যত ফিরল বুঝি সূরের আলো ।
মৃদুকণ্ঠে বলল বাবা যাও গো বাবা ভাত খেয়ে নাও ,
খেয়ে দেয়ে আল্লাহর নামে দীর্ঘ একটা নিদ্রা দাও ।
চেয়ার টেবিল দখল করে বলল আবুল অফকোর্জ বাবা ,
বসেই আবুল ভাতের পাতিলে দিলো এক শক্ত থাবা ।
ভাত তরকারী সবই নিয়ে নিলো সে ঢেলে ডাল ...,
এই'না দেখে বাবা তাহার পারলো না দিতে সামাল ।
বলল বাবা ভাত নিলি তুই টেবিলে ডালও নিলি তথায় ,
হারামজাদা সবই খাবি থালা'টা তোর কোথায় ?
ভালো থাকার অভিনয়ে যায় কি থাকা রে ভালো ?
ফুটবে তোর যম কালো'টাই যতই জ্বালা কৃত্রিম আলো ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।