সার্থক হোক আসা যাওয়া
- বেঞ্জিন বেঞ্জয়েট
সাধারণ মানুষ আমি... সাধারণ জীবনের প্রাপ্তি প্রদান,
অসাধারণের সাধ জাগে পরিবর্তন করবো যবে স্থান ।
আজ যা দেখি সাধারণ চোখে প্রভাতের কাগজ গুলি ,
অসাধারণ লাগে হেডলাইন দেখে আপন সত্ত্বা ভুলি ।
মনেতে আশ, করে হাঁসফাঁশ , অসাধারণ কিছু হতে ,
সমাধি লগণে সে কাগজে হেডলাইনে থাকি যেন জগতে ।
অপস্ সরি ...জগত নহে ,চাই মন্টুর ওই কপি ঘরে ,
পা নাচিয়ে পড়ুক সাধারণ মৃত্যুর অপকাহিনী উচ্চস্বরে ।
নাইবা বিস্মিত হলো , ছিঃছিঃ বলে থুথু দিক গাল ভরে ,
আমি সাদা কাফনে তা বয়ে নিয়ে যাবো আদর করে ।
জানি তো হেডলাইনে থাকার আমার ছিলোনা যোগ্যতা ,
তায় সানন্দে কাফনে করে নিয়ে যেতে হবে থুথু অগত্যা ।
হবো না মর্মাহত , শুধু আশা মেটার তরে... বিলুপ্ত ঘিন ,
অপমান অপদস্ত সয়ে সয়ে সহিঞ্চুত আমার হৃদয়গহীন ।
ভেবে নিবো সার্থক আমি, সার্থক আমার চাওয়া পাওয়া ,
যত ব্যথাতেই ভারী থাকি, সার্থক আমার আসা যাওয়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।